1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী আঠারোমাইল কাঁচামাল আড়ৎ চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২০ রমজান) বিকেলে রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় ব্যবসায়ী এবং আড়ৎ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
এই মহতী অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তদারকি ও পরিচালনায় ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী  মোঃ আতিয়ার রহমান বিশ্বাস। তাদের যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়।আছরের নামাজের পর থেকেই আঠারোমাইল আড়ৎ চত্বরে ইফতার মাহফিলের প্রস্তুতি শুরু হয়। এতে আড়ৎদার, দূর-দূরান্ত থেকে আসা সবজি চাষি, শ্রমিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন। ইফতারের পূর্ব মুহূর্তে রমজানের শিক্ষা ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।ইফতারের ঠিক আগ মুহূর্তে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এর ব্যবসায়িক উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। উক্ত দোয়া মহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ আলাউদ্দিন এ সময় মোঃ আশরাফুল ইসলাম আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সার্থকতা। আগামীতেও আমরা এই ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।ইফতার শেষে উপস্থিত সকলে স্থানীয় মসজিদে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এমন চমৎকার আয়োজনের জন্য উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট