1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ যুব-নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ এ এস এম আমানুল্লাহ প্রভাষক মামুন ও আলফাত কে সাতক্ষীরা জেলা গণসংহতির অভিনন্দন আশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে গুঞ্জন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত জৈষ্ঠ্য আসার আগেই সাতক্ষীরার বাজারে পাকা আম — ৩০০ কোটি টাকার বাজার, রপ্তানি যাবে ইউরোপ-আমেরিকায় কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরা) মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ১ মে, বিকাল ৪ ঘটিকায় জজকোর্ট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করেন দলীয় নেতাকর্মীরা। এসময় তারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে সমাবেশে মিলিত হন। সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আহবায়ক প্রভাষক মোঃ মামুনুর রহমান। সদস্য সচিব রুবেল গাইনের পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মাস্টার ফজলুল হক, শ্রী সুকুমার চক্রবর্তী, যুগ্ম সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল্লাহ বিশ্বাস, আশরাফ সরদার, কৃষক নেতা মাস্টার আব্দুল জব্বার, শ্রী নিতাই চক্রবর্তী, কল্পনা ব্যানার্জী, ছাত্র ফেডারেশনের নেতা মোঃ মাসুদ প্রমুখ।সমাবেশে বক্তারা দৈনিক আট ঘণ্টা কর্মদিবস, সমকাজে নারী পুরুষের সমমজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানি হ্রাস, নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সাতক্ষীরা টেক্সটাইল মিল পুনরায় চালুকরণ, কৃষকের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য, বাজার সিন্ডিকেট দমন এবং যানজট নিরসনে সাতক্ষীরার প্রধান সড়ক চারলেনে উন্নীত করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট