1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদন দত্ত-এঁর ১৫২ তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/কেশবপুরে যথাযত মর্জাদায় মাইকেল মধুসূদন দত্ত-এঁর ১৫২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেশবপুর উপজেলা শাখা, যশোরের পৃষ্ঠপোষকতায় এবং মধুসূদন একাডেমি সাগরদাঁড়ী, কেশবপুর, যশোরের আয়োজনে দিনভর ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রোববার (২৯ জুন-২৫) কেশবপুরের সাগরদাঁড়ী মধুসূদন একাডেমি মিউজিয়ামে মাইকেল মধুসূদন একাডেমির সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম-এর সভাপতিত্বে এবং মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য রিয়াজ লিটন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মধুসূদন একাডেমির নির্বাহী পরিচালক মধুসূদন গবেষক খসরু পারভেজ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। মূখ্য আলোচক ছিলেন, খুলনা নর্দান ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ডঃ সন্দীপক মল্লিক। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।বক্তব্য রাখেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, অধ্যাপক হোসাইন নজরুল ইসলাম, অধ্যাপক তাপস মজুমদার, অধ্যাপক সৈয়দ এমদাদুল হক, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত, মধুসূদন একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোক চিত্রশিল্পী মুফতি তাহেরুজ্জামান প্রমূখ। মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।অনুষ্ঠানে দীপা হালদার ও রাকিবুল হাসান রাব্বিকে ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বিভিন্ন শিল্পীদের গান ও কবিতা পাঠের আসর।অনুষ্ঠান শুরুর আগে মধুসূদন এঁর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ও সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান সকল কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠানটি কবি সাহিত্যিদের একটি মিলনমেলায় পরিণত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট