1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ : আহত – ১৫ কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন

আশাশুনিতে প্রেসক্লাবে নতুন সদস্যদের পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনি প্রেস ক্লাবে নতুন সদস্যদের পরিচিতি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ মিলনায়নতে এ কর্মশালার আয়োজন করা হয়।আশাশুনি প্রেস ক্লাবের আয়োজনে পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক। সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে আলোচনা রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন। প্রধান আলোচক ছিলেন, দৈনিক প্রথম আলো ও ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী। সভায় প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সহ সভাপতি সচ্চিদানন্দদে সদয়, নতুন সদস্য রাবিদ মাহমুদ চঞ্চল ও ইসমাইল হোসেনসহ নতুন ও পুরাতন সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।দ্বিতীয় পর্বে “গণ মাধ্যমের অপ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন, দৈনিক প্রথম আলো ও ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, দৈনিক ইনকিলাব ও দৈনিক পূর্বাঞ্চলের আশাশুনি প্রতিনিধি জি এম মুজিবুর রহমান। ফটো সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, প্রথম আলোর প্রাক্তন ফটো সাংবাদিক ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশ গ্রহনকারীদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ। তৃতীয় পর্বে প্রেস ক্লাবের সাবেক ২ সদস্য মাসুদুর রহমান ও শাহাদৎ হোসেন টিটলকে সরকারি চাকুরী জনিত কারনে এবং গোপাল কুমার মন্ডল জেলা প্রেস ক্লাবে সদস্য হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট