1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ধর্মপাশায় হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/ ধর্মপাশায় ৫ পুরিয়া হেরোইন ও ৩৩ পিস ইয়াবাসহ ২ মাদককারবারিকে আটক করেছে পুলিশ।রবিবার সন্ধ্যায় উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সদর ইউনিয়নের ইউটিডিসি এলাকার রুনু চন্দ্র নিয়োগী ও সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের সাজ্জাত আহমেদ। রুনু উপজেলা পরিষদের সিএ হিসেবে কর্মরত। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিজেরা নিয়মিত মাদক সেবনের পাশাপাশি গোপনে হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবস্যাও পরিচালনা করে আসছিলেন। রবিবার সন্ধ্যায় তারা দুইজন উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের আশপাশে ঘুরেফিরে মাদক বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ওইসব মাদকদ্রব্য জব্দ করা হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট