1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আঃ গাফফারের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা) রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার গাজীর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জুম্মা চতুর্থ রমজান সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা মডেল জামে মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে উপজেলা পরিষদ চত্বরে নামাজে জানাজার শেষে জেলা সশস্ত্র বাহিনীর বোর্ড কর্তৃক সম্মাননা ও গার্ড অব অনার শেষে তাকে মহৎপুর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আবদুল গাফফারের দাফনের আগে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ সদস্যের দল গার্ড অব ওনার প্রদান করেন। ঐ সময় সহকারী কমিশনার( ভূমি) মাইনুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, নূর মোহাম্মদ, মনির হোসেন, শাহাদাত হোসেন, প্রাক্তন শিক্ষক মমতাজ হোসেন মন্টু, সাবেক শোনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সহ বহু মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্য ছাড়াও শত শত মুসল্লি সুধী সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা উক্ত জানাযায় উপস্থিত ছিলেন। সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার গাজী শনিবার দুপুরে বুকে ব্যথা অনুভব করলে তাকে বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐদিন রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি—-রাজিউন)। তিনি শীতলপুর গ্রামের মৃত ইমান আলী গাজীর পুত্র। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৭ কন্যা সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সাবেক এই সেনা সদস্য ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৫ ম ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। দীর্ঘ চাকরি শেষে ১৯৯২ সালে তিনি লান্স কর্পোরাল পদে চাকরি থেকে অবসর গ্রহন করেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল গাফফারের দাফনের আগে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ থেকে কালীগঞ্জে অবস্থিত পাও খালি আর্মি ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল কাদেরের নেতৃত্বে একটি চৌকস সেনাদল এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সালাম ও সম্মান প্রদর্শন করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার গাজী দৈনিক যশোর বার্তা পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল কাদেরের বাবা ও কালীগঞ্জের ঐতিহ্যবাহী সৈনিক হোটেলের মালিক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট