1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি

ঈশ্বরগঞ্জে আইনের লোক পরিচয়ে চাঁদা দাবি ও খুনের হুমকি

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আইনের লোক পরিচয় দিয়ে মুঠোফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮০৫) করেছেন ভুক্তভোগী স্বজল চন্দ্র দেবনাথ।লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি রাতে পাপন দেবনাথ নামের এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটে। ওই ঘটনার পর পাপন দেবনাথ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়ের হুমকি দেন বলে অভিযোগ করেন স্বজল। এরপরই অজ্ঞাতনামা ব্যক্তিরা নিজেদের ‘আইনের লোক পরিচয় দিয়ে স্বজল চন্দ্র দেবনাথের কাছে মুঠোফোনে মোটা অঙ্কের চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে তাকে হত্যা ও গুম করার হুমকি প্রদান করে।ভুক্তভোগী স্বজল চন্দ্র দেবনাথ বলেন, “আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং নিজের বাড়িতে যেতে পারছি না। আমাদের বিরোধপূর্ণ জমি পাপনরা খুঁটি দিয়ে দখলের চেষ্টা করছে। আমি এই নিয়ে অভিযোগ দেওয়ায় তারা এখন নতুন নাটক সাজিয়ে আমাকে হত্যা ও গুমের পরিকল্পনা করছে।অন্যদিকে, পাপন দেবনাথের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “পুকুরে মাছ নিধনের ঘটনায় সন্দেহভাজন একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছি। জমিজমা নিয়ে বিরোধের জেরে এমনটি হতে পারে। ফেসবুকে ক্ষতির বিষয়ে স্ট্যাটাস দিলেও সেখানে কারও নাম উল্লেখ করিনি। আর আইনের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি বা হুমকির বিষয়ে আমি কিছুই জানি না।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট