1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

পাটকেলঘাটায় খাদ্যদ্রব্যের উদ্যগতি ঝালের গুঁড়ায় ভেজাল ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

শাহিন বিশ্বাস (নিজস্ব প্রতিনিধি)সাতক্ষীরার পাটকেলঘাটা বাণিজ্যকেন্দ্রে কয়েকজন অসাধু মিল মালিকের বিরুদ্ধে ঝালের গুঁড়ায় ভেজাল মেশানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওজন বাড়ানোর উদ্দেশ্যে তারা ঝালের গুঁড়ার সঙ্গে ঝালের বোটা ও পচা ঝাল বস্তা বস্তা কিনে মিশিয়ে বাজারজাত করছেন। সরেজমিনে গেলে দেখা যায় উদ্বেগজনক চিত্র।স্থানীয়দের দাবি, পবিত্র রমজান মাসেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেমে নেই। কপোতাক্ষ নদের তীরঘেঁষা পাটকেলঘাটা এসিল্যান্ড অফিসের পেছনে অবস্থিত সিরাজ বিশ্বাসের ঝাল ও হলুদের মিলে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা আদালতের ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ, ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও ম্যাজিস্ট্রেট কাজল।ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মিলটির কয়েকজন শ্রমিক দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে। এ সময় দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে পাটকেলঘাটা বাজারের আরও তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভেজালবিরোধী অভিযান ও বাজার তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট