1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় ৪৪ পিস ইয়াবাসহ ৬ মাদককারবারি গ্রেপ্তার মোহনগঞ্জে গাঁজাসহ আটক ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কেশবপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ জন্মতিথি উপলক্ষে ভক্ত সমাবেশ সাতক্ষীরায় সাংবাদিকের উপর যুবদল নেতার পরিকল্পিত হামলা  জনতার পাশে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু নলতা শরীফে দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিলে সাতক্ষীরা- ৩আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের ভাই আব্দুর সাত্তারের ইন্তেকাল পাটকেলঘাটায় তথ্য সংগ্রহকালে ২ সাংবাদিকের উপর হামলা,থানায় ভিত্তিহীন চাঁদাবাজির মামলা দায়ের কেশবপুরে জাটকা ইলিশ মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদন্ড আশাশুনিতে সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সাথে পানি সংকট অধিপরামর্শ সভা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/যশোরের কেশবপুর উপজেলার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ ইসমাইলের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন শেখ (৪২) গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেলে কেশবপুর থানাধীন ভরত ভায়না গ্রামে নিজ বাড়ির সংলগ্ন স্থানে গাছ কাটতে যান। এ সময় পূর্ব বিরোধের জের ধরে বিবাদীও অজ্ঞাত সন্ত্রাসী সাংবাদিক ইসমাইল উপর অতর্কিত হামলা চালায় বলে কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় কেশবপুরের সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট