1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার চুকনগরের মালতিয়ায় ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত দুর্নীতি বাজ, চাঁদাবাজি, জমি দখল করা চলবে না বল্লেন, তালা কলারোয়ার সাবেক, এমপি হাবিবুল ইসলাম হাবিব। কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

মোহনগঞ্জে ব্যবসায়ীর ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(ভ্রাম্যমাণ প্রতিবেদক)নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে। এসময় ঘরে থাকা স্বর্নালংকার, নগদ টাকা ও টিভি-ফ্রিজসহ কয়েক লাখ টাকা মূল্যের মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রুপন সরকার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।আজ মঙ্গলবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।এরআগে গত ররিবার উপজেলার বাহাম গ্রামে এ চুরির ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাহাম গ্রামের রূপন সরকার ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। ফলে গ্রামের বাড়িতে দীর্ঘদিন ধরে তার এক ফুফু পরিবারসহ বসবাস করে আসছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি তার ফুফু ওই ঘরের দরজায় তালাবদ্ধ করে তিনি মেয়ের বাড়িতে বাড়ি বেড়াতে যান। ২২ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে এক প্রতিবেশী রূপন সরকারের বাড়ির সামনের দরজার তালা ভাঙা দেখতে পেয়ে তাকে ও তার ফুফুকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তারা বাড়িতে এসে দেখেন, ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।পরবর্তীতে তারা শোবার ঘরে গিয়ে দেখেন, ওয়ারড্রোবের তালা ভাঙা এবং ভেতরে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল এবং ৪ আনা ওজনের একটি নাকের নথ। এছাড়া একটি ওয়ালটন ফ্রিজ, দুটি গ্যাস সিলিন্ডার, দুটি গ্যাসের চুলা, একটি রাইস কুকার এবং কাঁসার থালা-বাসনসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে কয়েক লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘর খালি রেখে কোথাও যাওয়াটা ঠিক নয়। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট