1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার চুকনগরের মালতিয়ায় ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত দুর্নীতি বাজ, চাঁদাবাজি, জমি দখল করা চলবে না বল্লেন, তালা কলারোয়ার সাবেক, এমপি হাবিবুল ইসলাম হাবিব। কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

কেশবপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ জন্মতিথি উপলক্ষে ভক্ত সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরের মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমে ভগবান শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম শুভ জন্মতিথি উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে ভক্ত সমাবেশের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি-২৬) মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের অয়োজনে এবং সেবাশ্রমের সভাপতি শ্রী তপন কুমার ঘোষ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্থিরআত্মানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ আশ্রম ও মিশন, চাঁদপুর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোর। মূখ্য আলোচক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ, সহ-সম্পাদক, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী দীপঙ্কর দাশ রতন, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখা, কানাডা প্রবাসী শ্রী মনোজ কুমার দেব, শ্রী তপন কুমার ভট্টাচার্য, সাঃ সম্পাদক, রামকৃষ্ণ আশ্রম, তাহেরপুর, মনিরামপুর। স্বাগত বক্তব্য প্রদান করেন, শ্রী কালীপদ পাল, সাঃ সম্পাদক, রামকৃষ্ণ সেবাশ্রম, মজিতপুর, কেশবপুর। বেদমন্ত্র পাঠ করেন, অত্র আশ্রমের পুরোহিত শ্রী বাসুদেব গোস্বামী। ভক্ত সমাবেশের পূর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এর ১৯১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম, মজিতপুর, কেশবপুর, যশোর এ বিশেষ পূজা, হোম, পুষ্পাঞ্জলি, ধর্মীয় সঙ্গীত, আলোচনা এবং প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট