1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম এ কে এম আনিছুর রহমান ও মরহুম আল আমিন কবির চৌধুরী ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, (নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেলকাটি গ্রামের বাসিন্দা হায়দার আলী (৩৬) দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।কেশবপুর-পাজিয়া সড়কের নতুনহাট বাজারে মহেন্দ্র ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হলে হায়দার আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত হায়দার আলী দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কেশবপুরের ফটো সাংবাদিক রায়হান জনির (রনি) ফুফাতো ভাই।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (২২ মার্চ-২৬) ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যার পর কেশবপুর-পাঁজিয়া সড়কের নতুনহাট বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। খুলনায় নেওয়ার পরও তার অবস্থার আরও অবনতি হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়। সোমবার আছর বাদ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট