
খুলনা: খুলনা আদালতে বিয়েকে কেন্দ্র করে এক নারীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আছিয়া হাবীব ময়না নামে ওই নারী তার পূর্বের স্বামীকে তালাক দেওয়ার পর রায়হান হাবীবের সঙ্গে আদালতের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানা গেছে।সূত্র জানায়, তালাক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তারা আইনগতভাবে বিয়ে করেন। তবে বিয়ের পরবর্তীতে আছিয়া হাবীব ময়না তার বর্তমান স্বামী রায়হান হাবীবের কাছে ফিরে যেতে অনীহা প্রকাশ করছেন বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় স্বামী রায়হান হাবীবের পক্ষ থেকে মানসিক কষ্ট ও প্রতারণার অভিযোগও তোলা হয়েছে। তিনি দাবি করেন, বিয়ের পর দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে শুরু না হওয়ায় তিনি চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।অন্যদিকে, আছিয়া হাবীব ময়নাকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনায় উভয় পক্ষের বক্তব্য এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। বিষয়টি ব্যক্তিগত হলেও, এর সঙ্গে আইনি ও সামাজিক দিকও জড়িত রয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ছেলের স্থানীয়রা।