1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক আশাশুনির মানিকখালি ব্রিজের সামনের সড়কে আবারো গর্ত যেকোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ সাতক্ষীরায়/ সাতক্ষীরা শহরের মাগুরা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং শিক্ষক দম্পতিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ ই এপ্রিল) সকালে মাগুরা জামে মসজিদের পাশে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় ভুক্তভোগী সাবিনা খানম (৪৯) বাদী হয়ে একই এলাকার খন্দকার হারুন অর রশিদ চান্দুসহ সাত জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।এজাহার সূত্রে জানা যায়, বাদী সাবিনা খানম ও তার স্বামী খন্দকার আব্দুল করিম দুজনেই চাকরিজীবী। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তারা কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। অভিযোগ রয়েছে, সকাল ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী হারুন অর রশিদ চান্দুর নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র (শাবল, কুড়াল, দা, হাতুড়ি) ও ইলেকট্রিক কাটিং মেশিন নিয়ে তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা বসতঘরের টিনের চাল কাটা শুরু করলে এবং ঘরবাড়ি ভাঙচুর করলে খবর পেয়ে সাবিনা খানম ও তার স্বামী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।ভুক্তভোগীরা জানান, বাধা দিতে গেলে ১নং আসামি হারুন অর রশিদের হুকুমে অন্য আসামিরা তাদের ওপর চড়াও হয়। ১নং আসামি হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আঘাত করলে আব্দুল করিমের কপাল ফেটে গুরুত্বর জখম হয়, যেখানে পরবর্তীতে দুটি সেলাই দিতে হয়েছে। এছাড়া ২নং আসামি তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। হামলায় সাবিনা খানম, তার ভাসুর খন্দকার শফিকুল আলম এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হয়েছেন।এজাহারে আরও অভিযোগ করা হয়েছে যে, হামলার সময় আসামিরা সাবিনা খানমের শ্লীলতাহানি ঘটায় এবং তার গলা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া ঘরবাড়ি ও মালামাল ভাঙচুর করে আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী ফাতেমাতুজ জোহরা ও মো. মিলন জানান, আসামিরা অত্যন্ত বেপরোয়াভাবে হামলা চালিয়েছে। তারা বসতবাড়ির ব্যাপক ক্ষতি করেছে এবং বাধা দিতে গেলে শিক্ষক দম্পতিকে রক্তাত্ব জখম করেছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট