
চয়ন চৌধুরী, (ভ্রাম্যমাণ প্রতিবেদক)নেত্রকোনার মোহনগঞ্জে প্রতি শুক্রবারে মসজিদে-মসজিদে মুসল্লীদের সাথে মাদক, জুয়া ইভটিজিংসহ সামাজিক সকল অপরাধ দমনে মতবিনিময় অব্যাহত রেখেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন।আজ শুক্রবার (১৫ মে) জুমার নামাজের আগে পৌর শহরের থানা রোডস্থ মার্কাজ বড় জামে মসজিদে প্রায় ৪ শতাধিক মুসল্লীরসংখ্যা সাথে মতবিনিময় ও সামাজিক বিভিন্ন অপরাধ রোধে জনসচেতনতামূলক আলোচনা করেন তিনি।বিশেষ করে তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা ও জমি সংক্রান্ত বিরোধসহ সকল সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে সকলকেই ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান তিনি।এছাড়াও মাদক মুক্ত মোহনগঞ্জ গড়ার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান ওসি। পাশাপাশি মাদকসেবী বা মাদক কারবারি যেই হোক তার অবস্থানসহ তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান ওসি হারুন।নামাজ শেষে হাওর এলাকার কৃষকেরা যাতে তাদের ঘাম ঝড়ানো বছরের একমাত্র ফসল ঘরে তুলতে পারে সে জন্য সকল মুসল্লিদেরকে নিয়ে মোনাজাত করেন তিনি।
এ সময় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ এলাকার প্রায় চার শতাধিক ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।