1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি

তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জহর হাসান সাগর/সাতক্ষীরার তালা থানার ছাত্ররাজনীতিতে নতুন উদ্যম ও নেতৃত্বের প্রত্যাশা নিয়ে সেক্রেটারি প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তরুণ ছাত্রনেতা খালিদ হাসান ইমন। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির মাঠে সক্রিয় থাকা এই তরুণ নেতা ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থী ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন।খালিদ হাসান ইমন, তালা থানার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও ত্যাগী নেতা মাস্টার শাহাদাত হোসেনের সুযোগ্য সন্তান। মাস্টার শাহাদাত হোসেন সাবেক তালা থানা বিএনপির সেক্রেটারি এবং বর্তমানে খলিলনগর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে অসংখ্য হামলা-মামলার শিকার হয়েও তিনি আজও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সক্রিয় রয়েছেন।রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে খালিদ হাসান ইমনও ছাত্ররাজনীতিতে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি ইউনিয়ন ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক এবং তালা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদপ্রার্থী হিসেবে ছাত্রসমাজের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।তরুণ এই ছাত্রনেতা বলেন, “ছাত্রদের অধিকার আদায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং তালা থানা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। আমি চাই ছাত্রদল হোক শিক্ষার্থী ও সাধারণ মানুষের আস্থার সংগঠন।”তিনি আরও বলেন, স্থানীয় যুব সমাজকে ইতিবাচক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকর রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করতে চান।বাপ-বেটা দুজনেরই লক্ষ্য এক—অন্যায়ের বিরুদ্ধে লড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক মাঠে তাদের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।তালা থানা ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে খালিদ হাসান ইমন দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের আস্থার প্রতিদান কাজের মাধ্যমে দিতে চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট