
নিজেস্ব প্রতিবেদক/খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার মালতিয়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঈদের বৃহৎ জামাত। ঈদের সকালে হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদগাহ ময়দান পরিণত হয় এক মিলনমেলায়।ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। নির্ধারিত সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।স্থানীয়দের ভাষ্যমতে, মালতিয়ার এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে প্রতি বছরই ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জানান, ঈদের মূল শিক্ষা হচ্ছে ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। সবাই একসাথে ঈদের নামাজ আদায় করতে পেরে তারা আনন্দিত।ঈদের জামাতকে ঘিরে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।