1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দীর্ঘ ১৫ বছর ধরে নিখোঁজ যুবদল নেতা আবু সেলিম সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ধর্মপাশায় বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, সাংবাদিকসহ আহত ১২ কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার টাঙ্গুয়ার হাওর সমাচার:- খুলনার চুকনগরের মালতিয়ায় ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত দুর্নীতি বাজ, চাঁদাবাজি, জমি দখল করা চলবে না বল্লেন, তালা কলারোয়ার সাবেক, এমপি হাবিবুল ইসলাম হাবিব। কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ

ধর্মপাশায় বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, সাংবাদিকসহ আহত ১২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(ধর্মপাশা থেকে)সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের সোনা মিয়ার (৫৫) ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।এ ঘটনায় যায়যায়দিন পত্রিকার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিটু মিয়াসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।রোববার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোনা মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে একই এলাকার আনার মিয়ার নেতৃত্বে ১২-১৫ জন বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটায়।এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনার মূল হুতা আনার মিয়াসহ (৫২) ৪ সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে যায়।ধর্মপাশা থানার ওসি’র দ্বায়িত্বে থাকা সিনিয়র এসআই মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের ওরফে সোনা মিয়া ও একই গ্রামের বাসিন্দা আনার মিয়ার বাদশাগঞ্জ বাজারে একই দাগ ও খতিয়ানে পাশাপাশি দুইটি দোকানঘর রয়েছে। ওই দুটি দোকানঘরের মাঝামাঝি স্থানে গত প্রায় ৩০ বছর আগে বিএনপি নেতা সোনা মিয়া তার সীমানায় একটি দেওয়াল নির্মাণ করেন। কিন্তু তার প্রতিপক্ষ আনার মিয়া বেশ কিছু দিন যাবত ওই দেওয়ালটি তার জায়গায় দেওয়া হয়েছে বলে দাবি করে আসছেন। এ বিষয়টি সমাধানের জন্য বাদশাগঞ্জ বাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার শালিসী বৈঠকে বসেও এর কোনো সমাধান হয়নি। পরবর্তীতে এ বিষয়টি নিয়ে আনার মিয়া সোনার মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জ সহকারী জজ আদালতে একটি স্বত্তের মোকদ্দমা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত সোনা মিয়ার পক্ষে রায় প্রদান করেন। কিন্তু আদালতের রায়কে উপেক্ষা করে আনার মিয়া তখন থেকেই বিএনপি নেতা সোনা মিয়াকে দেখে নিবেন বলেও হুমকি দিয়ে আসছিলেন। এ অবস্থায় রোববার দুপুর সাড়ে বারোটার দিকে সোনা মিয়া প্রতিদিনের ন্যায় তার ওই ব্যবসা প্রতিষ্ঠানে থেকে চাউল ও গ্যাস সিলিন্ডারের ব্যবসা পরিচালনা করছিলেন। এসময় আনার মিয়ার নেতৃত্বে ১২-১৫ জন বহিরাগত সন্ত্রাসী চা-পাতি, রামদা, চাইনিজ কুড়াল ও হেমারসহ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিকভাবে সোনা মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে হেমার দিয়ে ঘরের দেওয়াল ভেঙ্গে ফেলন এবং ঘরের দরজাসহ ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ দুই লাখ টাকাসহ ক্যাশ বাক্সটিও নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় দোকান মালিক সোনা মিয়া, খলিলুর রহমান লিটন, ওয়াজেদ মিয়া, নূরুল হুদাসহ কমপক্ষে ১২ জন আহত হন। খবর পেয়ে এ ঘটনার ছবি তোলতে গেলে সন্ত্রাসীরা যায়যায়দিন পত্রিকার স্থানীয় সাংবাদিক মিটু মিয়ার উপরও হামলা করে তাকেও আহত করে।আহত সাংবাদিক মিটু মিয়া বলেন, আমি বাদশাগঞ্জ বাজারে আমার চেম্বারে ছিলাম। এসময় আমার কাছে খবর আসে যে, বিএনপি নেতা সোনা মিয়া ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। আমি সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ঘটনার ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা আমার উপর চড়াও হয় এবং আমাকেও মারধর করে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে সটকে পড়াতে আমি প্রাণে রক্ষা পাই।ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বলেন, আবু তাহের সোনা মিয়া আমাদের ইউনিয়নের সিনিয়র নেতা। তিনিসহ তার ব্যবসা প্রতিষ্ঠানে এ ভাবে সন্ত্রাসী হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।ধর্মপাশা থানার ওসি’র দ্বায়িত্বে থাকা সিনিয়র এসআই মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দোকানঘরে দেয়াল ভাঙার কাজে ব্যবহৃত একটি হেমার জব্দ করার পাশাপাশি ৪ জনকে আটক করা হয়েছে।রোববার সন্ধায় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, আমি ছুটি শেষে মাত্র থানায় এসে পৌঁছেছি। তবে বিষয়টি শুনেছি এবং এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট