1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে নদী খননকৃত মাটি অবৈধভাবে বিক্রি করায় জরিমানা ও কারাদণ্ড কেশবপুরে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দীর্ঘ ১৫ বছর ধরে নিখোঁজ যুবদল নেতা আবু সেলিম সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী

কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি)কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত এক নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। বুধবার (৩ জুন-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন-এর দিক-নির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক মোকলেছুর রহমান, সাইমুন হোসাইন, সঞ্জয় কুমার দাস, সহকারী পুলিশ উপ-পরিদর্শক রাসেল মাহামুদ, লেলিন কুমার ও জুয়েল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি ভোগতি-নরেন্দ্রপুর গ্রামের সামাদ সরদারের ছেলে মিজানুর রহমান (৪৩), মাগুরাডাঙ্গা গ্রামের মৃত সোলায়মানের ছেলে বেল্লাল হোসেন (৩১), বড়পাথরা গ্রামের নজরুল ইসলাম মোল্ল্যার ছেলে তুহিন মোল্লা, ছোটপাথরা গ্রামের হযরত আলী শেখের ছেলে শরিফুল ইসলাম (৪৬), কমলাপুর গ্রামের শরাফ গাজীর ছেলে সাদ্দাম হোসেন (৩৩), বাগদা গ্রামের মজিবর রহমানের ছেলে জামাল হোসেন (৩৩) ও বিদ্যানন্দকাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৪৩) কে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার (৪ জুন-২৬) চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন, এএসআই নজরুল ইসলাম, কামরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি মেহেরপুর গ্রামের মৃত এরশাদ আলীর তিন ছেলে লিয়াকত মোল্লা (৫০), রুহুল কুদ্দুস (৪০), মোকলেছুর রহমান (২৮) এবং রুহুল কুদ্দুস এর ছেলে সিহাব মোল্লা (১৮) কে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা: রোকসানা খাতুন বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত এক নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট