1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে নদী খননকৃত মাটি অবৈধভাবে বিক্রি করায় জরিমানা ও কারাদণ্ড কেশবপুরে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দীর্ঘ ১৫ বছর ধরে নিখোঁজ যুবদল নেতা আবু সেলিম সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(মোহনগঞ্জ)নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার সন্ধ্যায় মোহনগঞ্জ শহরের রেলওয়ে স্টেশনের পেছনের ফাঁকা স্থান থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।দণ্ডপ্রাপ্তরা হলেন, খালিয়াজুরি উপজেলার নূরালীপুর গ্রামের মো. আলমগীর (৩০), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের পিয়াস মিয়া (২২) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার থাতকুড়া গ্রামের মো. রবিন মিয়া (৩৫)।তাদের মধ্যে আলমগীর ও পিয়াস মিয়াকে সাত দিন করে এবং রবিনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পেছনের ফাঁকা স্থানে মাদক সেবন করছিল ওই তিনজন। গোপন খবরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট