1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহনগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্র্যালীটি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার রেন্ট্রি গাছের নিচে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির জৈষ্ঠ্য সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দোহা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবীর চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এনামূল হক স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহালম চৌধুরী, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খালেদ হাসান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জীবন, পৌর যুবদলের আহবায়ক জহিরুজ্জামান খান রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছ সাদী চৌধুরী অপু প্রমূখ।এদিকে, দিবসটি সফল ও সার্থক করতে ওইদিন সকাল থেকেই প্রচন্ড গরম উপেক্ষা করে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে শত-শত দলীয় নেতা-কর্মীরা পৃথক-পৃথক মিছিল নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট