1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেশবপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর-২৫) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ব্যান্ডপার্টির বাজনার তালে তালে উৎসবমুখর পরিবেশে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে কেশবপুর দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও কেশবপুর পৌরসভার সাবেক প্রথম পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, পৌর বিএনপির সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবীর সুমনসহ উপজেলা, পৌর, ১১টি ইউনিয়ান, পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট