1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

বাদশাগঞ্জ বাজারের দুই অবৈধ দখলদারকে কারণ দর্শানোর নোটিশ

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগে দুই অবৈধ দখলদারকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।সম্প্রতি উপজেলা সহকারি কমিশনারের (ভুমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশটি উপজেলার বাদশাগঞ্জ বাজারের সরকারি জায়গার অবৈধ দখলদার সাকের হোসেন সাগর ও জামাল হোসেন নামে ওই দুই ব্যবসায়ীকে নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য এ কারণ দর্শানোর নোটিশটি করা হয়।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে,
উপজেলার বাদশাগঞ্জ বাজারের সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন যাবত বৌলাম গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা সাকের হোসেন সাগর ও একই এলাকার বাসিন্দা জামাল হোসেন নামে দুই প্রভাবশালী ব্যক্তি সেখানে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে দাপটের সাথে তারা সেখানে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। কিন্তু বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে সরকারি জায়গা থেকে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করতে তাদেরকে একাধিকবার তাগিদ দেওয়া হলেও তারা বিষয়টির কোনো গুরুত্ব দেয়নি। এ অবস্থায় গত ৩ আগষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা থেকে কেন তাদেরকে উচ্ছেদ করা হবে না, তা নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।অবৈধ দখলদার সাকের হোসেন সাগর বলেন, আমি কোনো সরকারি জায়গা দখল করিনি। তবে আমি আমার ভাইয়ের ঘরটি ভাড়া নিয়ে সেখানে ব্যবসা করে আসছি। তিনি আরো বলেন, আমার ভাই শুধু একাই নয়, এই বাজারের অধিকাংশ জায়গাই খাস। তবে এলাকাবাসী ওইসব খাস জায়গায় স্থাপনা নির্মাণ করে প্রায় ৩০-৩৫ বছর যাবত ব্যবসা বাণিজ্য করে আসছে। এমনকি দখলদারদের পক্ষ থেকে সরকারিভাবে বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদনও করা আছে বলে তিনি জানান।উপজেলা সহকারি কমিশনারের (ভুমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দখলদাররা যথাযথ জবাব না দিলে এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট