1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুরে মোটর সাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোর-কেশবপুর সড়কে মোটর সাইকেল ও মোটর চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত ভ্যান চালক কুবাদ আলী (৫৮) পৌর এলাকার মধ্যকুল গ্রামের সোহরাব আলী সরদারের ছেলে ও মোটর সাইকেল চালক অয়েসকুরুনী (৩৫) একই গ্রামের মৃত নুরমোহাম্মাদ সরদারের ছেলে। শুক্রবার (২জানুয়ারি-২৬) দুপুরে উপজেলার মধ্যকুল আমতলা নামক স্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন দুপুরের দিকে কুবাদ আলী তার মোটর চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে কেশবপুর শহরে আসছিলেন ও অয়েসকুরুনী কেশবপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় যশোর-চুকনগর মহাসড়কের মধ্যকুল আমতলা নামক স্থানে পৌঁছালে কুবাদ আলীর মোটর চালিত ভ্যানের সাথে অয়েসকুরুনীর মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কুবাদ আলী ও অয়েসকুরুনী মারাত্মক ভাবে আহত হন। এলাকাবসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুবাদ আলীকে মৃত ঘোষণা করেন ও অয়েসকুরুনীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অয়েসকুরুনীর মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট