1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার (৩ জানুয়ারি-২৬) “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” প্রতিবাদ্যকে সামনে রেখে সকালে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মাহবুবুর রহমান-এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সমাধান’ এর প্রশিক্ষণ সমন্বয়কারী মুনসুর আলী, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহিম, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম প্রমূখ।আলোচনা সভা শুরুর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ড-এর নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, সুবোধ মিত্র মেমোরিয়াল অর্টজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, এসো বাঁচতে শিখি (এবাস)-এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান খান-সহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট