1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

যশোরে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক 

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এর বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদককারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ডিএনসি সূত্র জানায়, সকাল ৭টা ২০ মিনিটে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট শ্মশানের দক্ষিণ পাশে অবস্থিত ‘বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর সামনে উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়।আটককৃতরা হলেন সকিনা আক্তার (৩০) এবং শুকুতারা (২০)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পে। তারা রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।অভিযানকালে আসামিদের কাছ থেকে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মধ্যে একটির কাছে ৬ হাজার ও অপরটির কাছে ৮ হাজার পিস ইয়াবা ছিল। এছাড়া তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদককারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট