1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুরে মুরগির বিষ্ঠা মাছের খাবার হিসেবে ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে মৎস ঘেরে মাছের খাবার হিসেবে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার করায় মতিয়ার রহমান নামে এক মাছের ঘেরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৯ জানুয়ারি-২৬) উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়। ঘের মালিক মতিয়ার রহমান সন্ন্যাসগাছা গ্রামের আবুল শেখের ছেলে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোন খাতুন। তিনি বলেন, ঘের মালিক মতিয়ার রহমানকে একাজ না করার জন্য পূর্বে নিষেধ করা হয়েছিল। কিন্তু নিষেধ অমান্য করে সে এটি চলমান রেখেছিল। সোমবার মাছের খাবার হিসেবে পোল্ট্রির ক্ষতিকারক বিষ্ঠা ব্যবহার করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সন্ন্যাসগাছা অভিযান চালানো হয়। এ সময় ঘেরের ম্যানেজার দেবাশীষ রায়কে মুরগির বিষ্ঠাসহ হাতেনাতে ধরা হয়‌। মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী ঘের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোন খাতুন আরও বলেন, পোল্ট্রি মুরগির বিষ্ঠা মাছের খাবার হিসেবে ঘেরে ব্যবহার করা হচ্ছে। এই মাছ আবার আমি, আপনি, আমাদের বাচ্চারা সবাই খাচ্ছে। এতে শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই এমনকি ক্যান্সার পর্যন্ত দেখা দিচ্ছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট