1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুরে জামায়াত ইসলামী প্রার্থীর প্রেসক্লাবে মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াত ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।বুধবার (২১ জানুয়ারী-২৬) বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে দাড়িপাল্লা প্রতীক পেয়েই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেন, সুযোগ তৈরি হলে কেশবপুরের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করবেন।তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কাউকে ছাড় দিবেন না। সেটা আমার বিরুদ্ধে হোক কিংবা অন্য কারো বিরুদ্ধে হোক। সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশিত হলে দেশটা আরও সুন্দর ও গতিশীল হবে এবং উন্নয়নের মহাসড়কে উঠতে পারবে।মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ ও যশোর জেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুস সাত্তার, কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট