1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

খালিয়াজুরীতে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার নেতাকে হুমকি

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ/ শেখনেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার খালিয়াজুরী উপজেলা শাখার সভাপতি অরুণ বিশ্বাস নামে এক নেতার উপর হামলার হুমকি ও নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপি’র এক নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাদির হোসেন শামীম।

গতকাল ​বৃহস্পতিবার খালিয়াজুরী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন খালিয়াজুরী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম শাখার সভাপতি অরুণ বিশ্বাস।

অরুণ বিশ্বাস তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে সক্রিয়ভাবে কাজ করছেন। এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলার ২নং চাকুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি বাবুল চৌধুরী ও তার সহযোগীরা তাকে এবং তার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, গত ২১ জানুয়ারি বাবুল চৌধুরী জামাতের কর্মী-সমর্থদের উদ্দেশে বলেন- “যারা জামায়াতের পক্ষে কাজ করছে, নির্বাচনের পরে তাদের দেখে নেওয়া হবে এবং বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেশছাড়া করা হবে।”এছাড়াও অভিযোগকারী বলেন- নির্বাচনের দিন জামায়াতের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে প্রবেশ করতে এবং সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।অরুণ বিশ্বাস তার অভিযোগে আরও জানান, বর্তমানে তিনি এবং তার কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসন্ন নির্বাচনে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজেকে চাকুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক দাবি করে বাবুল চৌধুরী বলেন, “ধর্মস্থ আমি এসবের কিচ্ছু জানি না। আমি শপথ কইরা কইতারি আমি এ ব্যাপারে কিচ্ছুই জানি না। আমি কোনো কিছু আলাপই করছি না। এইডা হইলো গিয়া, অহন আমার হুদাহুদি একটা বদনাম বাইর করন আর কি। অহন সামনে নির্বাচন, এইডা লইয়া আমি ব্যস্ত।”সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ‘আরপিও’-তে যে নির্দেশনা আছে, ‘আরপিও’-র নির্দেশনা অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে” বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট