1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

খুলনার আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুন, ২ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম, /খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৬।র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে বাহিনীটি।এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে খুলনা আদালত চত্বরে সংঘটিত জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত দুই আসামি—১) মোঃ রেজাউল মুন্সী হৃদয় (পিতা: মোঃ ইমরান মুন্সী)২) মোঃ আলিফ হোসেন নয়ন (পিতা: সাহাবুদ্দিন শেখ)উভয়কে গ্রেফতার করা হয়।তারা দুজনই রূপসা থানার আইচগাতি এলাকার বাসিন্দা। র‍্যাব সূত্রে জানা যায়, অভিযান চলাকালে আসামিদ্বয় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কুড়াল ও চাপাতি নিয়ে হামলার চেষ্টা করে।আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তীতে আসামিদ্বয়কে আটক করতে সক্ষম হন।গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ৭৯টি ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল, একটি দেশীয় কুড়ালসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর একই জোড়া খুনের মামলার আরেক আসামি মোঃ ইজাজুল হোসেন (পিতা: ফারুক হোসেন), আইচগাতি, রূপসা, খুলনাকে গ্রেফতার করে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট