1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মোহনগঞ্জে ১০২২০ পিস ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী, ভ্রাম্যমাণ প্রতিবেদক/নেত্রকোনার মোহনগঞ্জে ১০ হাজার ২২০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।আজ বুধবার সকাল ৭টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ -ধর্মপাশা সড়কের ওপর থেকে তাকে আটক করা হয়।আটক সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদুলস্কর অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার ভোরে পাশের সুনামগঞ্জের ধর্মপাশা এলাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের ওপর দিয়ে ইয়াবার একটি বড় চালান নিয়ে আসা হবে।এমন গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোর থেকেই মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মোহনগঞ্জ -ধর্মপাশা সড়কে অবস্থান নেয় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল। এ অবস্থায় সকাল ৭টার দিকে মাদককারবারি সোহেল রানা ধর্মপাশা থেকে ইয়াবার চালানটি নিয়ে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় নিয়ে আসা মাত্রই হাতেনাতে সোহেল রানাকে আটক করা হয়।

পরে এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় আটক সোহেল রানার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট