1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সভাপতি কামরুজ্জামান ও সাঃ সম্পাদক মিন্টু” কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, নিজস্ব প্রতিনিধি/যশোরের কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু,শুক্রবার (৩০ জানুয়ারী-২৬) দুপুরে কেশবপুর পৌর শহরের কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কার্যালয়ে কমিটি গঠনের লক্ষ্যে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের উপস্থিতিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দীর্ঘ আলাপ-আলোচনার পর পুরনো কমিটি বিলুপ্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।সর্বসম্মতিক্রমে পুনরায় নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, মাস্টার অরেন্ট অফিসার কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম।কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার নির্বাচিত অন্যান্যরা হলেন, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং উপদেষ্টা ডাঃ মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন ও ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, জয়েন সেক্রেটারি কর্পোরাল মোহাম্মদ রফিকুল ইসলাম, সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট রুস্তম আলী, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেন, সহ-দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, কোষাধ্যক্ষ সার্জেন্ট আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, সহ-আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাজেন্ট রেজাউল ইসলাম, ক্রীড়া সম্পাদক সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, সহ-ক্রীড়া সম্পাদক কর্পোরাল ওলিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল আবুল কাসেম, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল জালাল, সার্জেন্ট আবু হাসান, সার্জেন্ট মিজানুর রহমান, কর্পোরাল শহীদ-সহ পুনরায় ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, কেশবপুর উপজেলায় এই প্রতিষ্ঠানটি বেশ সুনামের সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট