1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

বিধি লঙ্ঘন করে মতিহারে ইমারত নির্মাণ,কাজ বন্ধের নোটিশ আরডিএ

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন(সটাফ রিপোর্টার)ইমারত বিধিমালা (বিল্ডিং কোড) লঙ্ঘনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) দফতরে প্রায় প্রতিদিন অভিযোগ পত্র জমা পড়ছে। নকশাবহির্ভূত ভবন নির্মাণের কারণে আশপাশের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় একটার পর একটা অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। ফলে নগরীতে নকশাবহির্ভূত বহুতল ভবনের সংখ্যা দিন দিন বাড়ছে।ভুক্তভোগীদের অভিযোগ,৫ তলার অনুমোদন নিয়ে ৭ তলা ও ৭ তলার অনুমোদন নিয়ে ১০ তলা ভবনও বানানো হচ্ছে। তবে ইমারত বিধিমালা উপেক্ষা করে সড়ক ঘেঁষে ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের উচ্চতা অনুযায়ী রাস্তা ও ফাঁকা জায়গা ছাড়ার নির্দিষ্ট বিধি থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না।ঠিক এমন ভাবেই রাজশাহী নগরীর মতিহার থানার কাজলা সুইটের মোড় এলাকায় বহুতল ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম রয়েছে বলে অভিযোগ উঠেছে মোসা : শামসুল নাহার এর বিরুদ্ধে।মোসা: শামসুল নাহার রাজশাহী নগরীর কাজলা সুইটের মোড় এলাকার গোলাম মুস্তফার স্ত্রী।এলাকার মোসা: মমেনা বেগম ও পাভেল ইসলাম মিমুলের জমির পাশে একটি বহুতল ভবন নির্মান করেছেন। তবে এই নির্মান কাজে ব্যাপক অনিয়ম রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।নিয়ম বহির্ভূত বিল্ডিং নির্মান কাজ বন্ধে গত ২৬ জানুয়ারি মো: টূটূল শেখ এর ছেলে পাভেল ইসলাম মিমুল রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন।ভূক্তভোগী মো: পাভেল ইসলাম মিমুল বলেন, শামসুল নাহারের মেয়ে জামাই নাহিদ হাসানকে একাধিকবার অনুরোধ করেও কাজ হয়নি। তার দাম্ভিকতা হলো তিনি একজন বিত্তবান মানুষ। প্রভাবশালী মহল ও থানায় মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশের ভয় দেখাচ্ছেন। কাজ বন্ধ হলে দেখে নেওয়ার হুমকি এবং টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করেই প্রকাশ্যে কাজ করছেন।তিনি বলেন, কাজলা মৌজায়,আর এস ১৬৩৮ কোন অনুমোদিত নকশাঁ পাশ নেই। ১৬৩৮ নং দাগের জায়গায় ইমারত নির্মানের আরডিএ কর্তৃক কোন অনুমতিও নেই।জমির সীমানা সংক্রান্ত সমস্যা নিয়েও আরডিএর বিধি না মেনে, নকশা ও নিয়মের কোন তোয়াক্কা না করে মোসা: শামসুল নাহার ৫ তলা বিশিষ্ট ইমারত নির্মাণ করছেন। এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হবে না ?আরডিএ’কে কাজ বন্ধ জানালেও কাজ চলমান রেখেছেন মোসা শামসুল নাহার, আজ আবারো মিস্ত্রি দিয়ে কাজ চলমান রেখেছেন তিনি । তাহলে আমি বিচার পাবো কোথায় ? আমি কি একজন সাধারণ মানুষ হিসেবে ন্যায় বিচার পাবো না ?আরডিএর বিধি না মেনে বহুতল ভবন নির্মাণের বিষয়ে মোসা শামসুল নাহার প্রতিবেদক’কে বলেন, আমরা এখন আর কাজ করবো না। নির্বাচনের পরে কাজ করবো।জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমি আরডিএ অফিস থেকে চিঠি পেয়েছি। যার প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কাজ আপাতত বন্ধ করে দিয়েছে। কোন বিল্ডিং হবে, কোন বিল্ডিং হবেনা এটা আরডিএ এর দায়িত্ব। আরডিএ অফিস তাদের নিয়ম মেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে এবং আমরা সব সময় নিয়োজিত আছি।এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মো: আব্দুল্লাহ আল তারিক বলেন, কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।নোটিশ দেয়া হয়েছে। তারপরও যদি তিনি কাজ চলমান রাখেন তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট