1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মোহনগঞ্জে আন্তঃউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী (ভ্রাম্যমাণ প্রতিবেদক) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ৪৩তম বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটা ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, নেত্রকোনার সিভিল সার্জন ডাক্তার মো. গোলাম মাওলা। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.মোমেনুল ইসলামের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাক্তার জান্নাতুননেছা চাঁদনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান কবীর, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহাম্মাদ মাহমুদুল হাসান মামুন, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার, কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ আল-মামুন, বারহাট্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মোস্তাফিজুর রহমান, মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুুহাম্মদ নূরুল হুদা খান, খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আরেফিন আজিম, আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার পাল, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. নাঈম হাসান ওরফে নয়ন, মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার অলক কান্তি তালুকদার প্রমূখ। অনুষ্ঠান শেষে ওইদিন সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে আন্তঃউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। রাত নয়টার মধ্যে টুর্নামেন্ট শেষ করার পর পুরস্কার বিতরণ করা হবে বলেও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে। অনুষ্টিত টুর্নামেন্টে নেত্রকোনার সিভিল কার্যালয় ছাড়াও ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ১২টি দল অংশ গ্রহণ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট