1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি) যশোরের কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে এলাকাবাসীর আয়োজনে এবং শ্রী অরুণ সিংহ-এর সার্বিক তত্ত্বাবধানে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি-শ্রী দিপক কুমার পাল, সাধারণ সম্পাদক-শ্রী শ্যামল কুমার বসু ও কোষাধ্যক্ষ-শ্রী অসিত কুমার পাল জানান, “কৃষ্ণ আগমন বাসনায় কৃষ্ণ ভক্ত সনে কৃষ্ণ নাম শ্রবণে ভক্ত পদরেণু অঙ্গে লেপানার্থে মনের কালিমা মোচন করবার মানসে, কৃষ্ণ ভক্ত আগমণ উপলক্ষে এবারও (নতুন নির্মাণকার্য চলমান) কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি-২৬) কৃষ্ণপক্ষ চতুর্থী তিথিতে মঙ্গলঘট স্থাপন, শুভগন্ধাধিবাস ও ভাগবত আলোচনা। ভাগবত আলোচা করবেন-প্রভুপাদ শ্রীমৎ স্বপন কৃষ্ণ দাস গোস্বামী, আশ্রম অধ্যক্ষ, গোকুলানন্দ সেবাশ্রম, পাঠবাড়ি, দেবহাটা, সাতক্ষীরা। সময় রাত ৭:৩০ মিনিট, শ্রী অপরূপ গৌর কিশোর দাস বাবাজী মহারাজ অধ্যক্ষ, বালিয়াডাঙ্গা দেবালয়, কেশবপুর, যশোর। সময় রাত ৮:০০ মিনিট ও শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস সাতক্ষীরা। সময় রাত ৯:০০ মিনিট। শুক্র ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি-২৬) অরুণোদয় থেকে অখন্ড তারকব্রহ্ম শ্রীশ্রীহরিনাম সংকীর্তন, যথারীতি পূজা ও প্রসাদ নিবেদন। রবিবার (৮ ফেব্রুয়ারি-২৬) প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সমাপন। অতঃপর নাম সংকীর্তন সহকারে নগর পরিক্রমা। মন্দিরে পূজা ও মহোৎসব শেষে মহাপ্রসাদ বিতরণ। সেবায়েত থাকবেনঃ প্রভুপাদ শ্রীমৎ সঞ্জয় কৃষ্ণ দাস গোস্বামী গোকুলানন্দ সেবাশ্রম, পাঠবাড়ি, দেবহাটা, সাতক্ষীরা এবং নিত্য সেবায়েত থাকবেনঃ কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের শ্রীযুক্ত বাবু সুভাষ চন্দ্র পাল (পঞ্চা)। মহানাম পরিবেশনায় থাকবেন, শ্রীশ্রী সত্যনারায়ণ সম্প্রদায় মাষ্টার- শ্রী বিজন মিস্ত্রি বরিশাল। শ্রীগুরু চৈতন্য সম্প্রদায় মাষ্টার-শ্রী দুলাল গোলদার, ভোলা। শ্রী নদীয়া বিনোদ সম্প্রদায়, মাস্টার-শ্রী বিপ্লব বৈষ্ণব ঝিনাইদহ। শ্রী নব মঞ্জুশ্রী সম্প্রদায়, মাষ্টার- শ্রীমতি মঞ্জুশ্রী রায় খুলনা। শ্রীশ্রী মাতৃমন্দির সম্প্রদায়, মাষ্টার- শ্রী বিজন সরকার কয়রা। অধিবাস কীর্তন পরিবেশনায় থাকবেন-শ্রী অপরূপ গৌর কিশোর দাস বাবাজী মহারাজ অধ্যক্ষ, বালিয়াডাঙ্গা দেবালয় কেশবপুর, যশোর।

উল্লেখ্য, নির্মান কাজ চলমান মন্দিরে অনুষ্ঠিত যজ্ঞানুষ্ঠানে আপনার সকল প্রকার দান আন্তরিকতার সাথে গ্রহণ করা হবে। মহাপ্রভুর মালসা ভোগ প্রণামী ৩৫১ টাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট