1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মোহনগঞ্জে জুম্মার নামাজের পর চারটি মসজিদে বিশেষ দোয়া

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী, (ভ্রাম্যমাণ প্রতিবেদক)নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চারটি জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।শুক্রবার জুম্মার নামাজের পর পৌরশহরের ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির নির্বাচনী কেন্দ্র কমিটির উদ্যোগে উত্তর দৌলতপুর বড় জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, গোরস্থান জামে মসজিদ ও দৌলতপুর বন্দেবাড়ি জামে মসজিদে একই সঙ্গে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়।এ বিশেষ দোয়ায় ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার শত-শত লোক অংশ গ্রহণ করেন।পৌরসভার ৮নাম্বার ওয়ার্ড বিএনপির নির্বাচনী কেন্দ্র কমিটির প্রধান মো.মঞ্জুরুল হক জানান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সকলের অংশ গ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার পাশাপাশি আমাদের নেত্রকোনা-৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষে শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর আমাদের ৮ নাম্বার ওয়ার্ডের চারটি জামে মসজিদে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট