1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মোহনগঞ্জে বিভিন্ন অপরাধে ৫ জনের কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী, (ভ্রাম্যমাণ প্রতিবেদক)নেত্রকোনার মোহনগঞ্জে রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসানো, মাদকদ্রব্য পরিবহন ও সেবনের অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে অর্থদণ্ড করা হয়েছে।গতকাল সোমবার দিবাগত রাতে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ দণ্ড দেওয়া হয়।সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন।তিনি জানান, রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসানোর দায়ে বারহাট্টা উপজেলার সিংধা গ্রামের মো. ওয়ালি উল্লাহকে (৪০) সড়ক পরিবহন আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অপরাধে ময়মনসিংহ জেলার গৌরিপুরের মো. হাবিবকে (২৫) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মোহনগঞ্জের দেওথান এলাকার মো. নজরুল ইসলামকে (৫০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মোহনগঞ্জ শহরের রাউৎপাড়া এলাকার মো. শরীফ মিয়াকে (২৮) দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকার মোহাম্মদ রাব্বি আহাম্মদকে (২৮) ইয়ারা পরিবহন ও সেবনের দায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১২০০ টাকা জরিমানা করা হয়। কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট