1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে ঈদের আনন্দে খেলায় মেতে উঠল শৃগালী গ্রামবাসী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক(ঈশ্বরগঞ্জ)পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে ঈদের ৩য় দিন, ২৩ মার্চ সোমবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজন করা হয় এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী, খেলাধুলা ও মেলা। মৃগালী সিরাক প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে দিনব্যাপী এই আয়োজন যেন পরিণত হয় এক মিলনমেলায়।গ্রামীণ ঐতিহ্য আর উৎসবের আমেজে সাজানো এ অনুষ্ঠানে সব বয়সের মানুষের জন্য ছিল ভিন্ন ভিন্ন আকর্ষণ। বালিকাদের অংক দৌড়, শিশুদের বিস্কুট দৌড়, বালক ও প্রাপ্তবয়স্কদের মোরগ লড়াই ও হাড়ি ভাঙা, বয়স্কদের জন্য বাঘ উড়ে-পাখি উড়ে খেলা এবং উত্তেজনাপূর্ণ ফুটবল টুর্নামেন্টে মুখর ছিল পুরো মাঠ।প্রতিটি খেলায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ১ম, ২য় ও ৩য় পুরস্কার, যা অংশগ্রহণকারীদের উৎসাহকে আরও বাড়িয়ে তোলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক, মানবকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম. জুবায়ের আহমেদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ সবুজ মিয়া এবং সাবলীল সঞ্চালনায় প্রাণ সঞ্চার করেন তরুণ উদ্যোক্তা মোঃ হাবিবুর রহমান হাবিব।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আশপাশের বিভিন্ন গ্রামের শিশু-কিশোর, তরুণ ও বয়স্ক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাসি-আনন্দ, উল্লাস আর সম্প্রীতির এক অপূর্ব পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।এমন উদ্যোগ শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি গ্রামীণ সমাজে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলেএমনটাই মনে করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট