1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুরে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (বিশেষ প্রতিনিধি)কেশবপুরে দোকান ঘরের দখল বুঝে দেয়ার প্রলোভন দেখিয়ে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট কেশবপুর ক্যাম্প সেনাবাহিনীর নাম ভঙিয়ে এক কৃষকের কাছ থেকে প্রায় অর্ধলাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (২৪ মার্চ-২৬) দুপুরে কেশবপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন উপজেলার কোমরপোল গ্রামের কৃষক আব্দুস সামাদ মোল্যা। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার কোমরপোল বাজারে কৃষক আব্দুস সামাদ মোল্যার পৈত্রিক জমিতে ৫টি আধাপাাকা দোকান ঘর নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে ভাড়া দেন। ওই ভাড়ার টাকায় ৬ সদস্যের সংসার চালিয়ে আসছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকার ভূমিদস্যু আব্দুল্লাহ ও রবিউল ইসলাম ওই দোকান ঘরগুলো জোরপূর্বক দখল করে নেয়। পরবর্তীতে গত ৫ আগস্ট-২৫ ফ্যাসিস্ট সরকারের পতন হলে আমি জবর দখলের বিষয়টি এলাকার অবসরপ্রাপ্ত সেনাসার্জেন্ট আব্দুল আহাদ ও আব্দুল জলিলকে জানাই। এসময় তারা সেনাবাহিনীর দ্বারা ওই জমি উদ্ধার করে দেয়ার প্রলোভোন দেখিয়ে আমার কাছে ৮০ হাজার টাকা দাবি করে। চলতি বছরের ২২ জানুয়ারি আমি তাদেরকে ৪০ হাজার টাকা প্রাদান করি এবং অবশিষ্ট টাকা জমি উদ্ধারের পর দেয়া হবে বলে আমি তাদের সাথে চুক্তিবদ্ধ হই। দীর্ঘ ৩ মাসেও ওই অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল আহাদ ও আব্দুল জলিল আমার দোকান ঘরের দখল বুঝে দিতে ব্যর্থ হয়। গত ২১ মার্চ তাদের কাছে আমার দেয়া ৪০ হাজার টাকা ফেরৎ চাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে জীবন নাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশা করতে ব্যর্থ হয়ে আমি অবশেষে প্রতিকার চেয়ে এ সংবাদ সম্মেলন করি। এসময় উপস্থিত ছিলেন, জালালউদ্দীন, আব্দুর রাজ্জাক প্রমুখ। এর পর কেশবপুর থানায় লিখিত অভিযোগও করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট