
পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি)স্বাধীন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম প্রাচীন জনপদ ইতিহাস নন্দিত যশোর জেলার ঐতিহ্যবাহী উন্নয়নশীল কেশবপুর উপজেলার আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে”র নিয়মিত মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে “শেকড়ের সন্ধানে” র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া শুভেচ্ছা বক্তব্য ও কার্যকরী পরিকল্পনা উপস্থাপন করেন। এর পর শেকড়ের সন্ধানের পক্ষ থেকে যশোর-০৬ কেশবপুরের এমপি অধ্যাপক মোক্তার আলীকে উৎসবমুখর পরিবেশে সামাজিক সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে মণিরামপুর কিসমত চাকলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট গুণিজন ও দাতা সদস্য মোঃ অজিহার রহমানকেও সামাজিক সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার চিকিৎসা সম্পাদক কবি মোঃ জাকারিয়া হোসেন তার নিজের লেখা “কলির কাব্য” গ্রন্থটি প্রধান অতিথিকে উপহার দেন।শুক্রবার (২৭ মার্চ-২৬) সকাল ১০ টায় কেশবপুর থানা গেটের সামনে “শেকড়ের সন্ধানে” কার্যালয়ে সংস্থার সভাপতি কবি ও শিক্ষক জনাব মোঃ আব্দুল কাদের-এর সভাপতিত্ত্বে এবং প্রতিষ্ঠানের সম্পাদক/পরিচালক শেখ মিজানুর রহমান মায়া-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-০৬ কেশবপুর আসনের মাননীয় জাতিয় সংসদ সদস্য জনাব অধ্যাপক মোক্তার আলী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইবনে সিনা যশোরের ম্যানেজার সাইদুর রহমান ও কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন।বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শেকড়ের সন্ধানের মিডিয়া উপদেষ্টা জনাব এস আর সাঈদ, সাহিত্য সম্পাদক গাজী আবুবকর সিদ্দিক, কবি মোঃ জাকারিয়া হোসেন।বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি কবি মোঃ মণিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা, সমাজকল্যাণ সম্পাদক কবি নজর উদ্দীন সানা, অফিস সম্পাদক কবি আঃ হাই আল হাদী, চিকিৎসা সম্পাদক কবি মোঃ জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি হুমায়ুন কবির, প্রচার সম্পাদক নূর হোসেন বাঁধন, অর্থ সম্পাদক মোছাঃ সেলিনা খাতুন, শিশু ও নারী বিষয়ক সম্পাদক মোছাঃ শাহিদা খাতুন, সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোছাঃ রুবাইয়া আক্তার, সদস্য ও শিক্ষার্থী মুনিয়া, মোঃ রাকিবুজ্জামান, মোঃ মিনারুল ইসলাম, মোঃ আলী হুসাইন প্রমূখ।অন্যতম অতিথি হিসাবে মতবিনিময় করেন, সিনিয়র সাংবাদিক জনাব পরেশ চন্দ্র দেবনাথ, সাংবাদিক মোঃ নাছির উদ্দীন এবং সাংবাদিক মোঃ তুহিন হোসেন।বিভিন্ন কবি লেখকদের প্রকাশনা বিনিময় ও আপ্যায়ণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। উল্লেখ্য সংগঠনের অসুস্থ্য সদস্যদের ও ফেরিঘাটে বাস দূর্ঘটনায় নিহতদের জন্য দোয়া এবং আগামী মাসে শেকড়ের সন্ধানে’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বর্ণাঢ্য আয়োজনে বাস্তবায়ণের সিদ্ধান্ত গৃহীত হয়।