1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত বটবৃক্ষ কালবৈশাখী ঝড়ের কবলে সাতক্ষীরার পৌরসভার ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে যুবদের আল্টিমেটাম ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মানবিক এক সফল আঙ্গুর চাষী মনিরামপুরের আকবর ভাই কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন

ডুমুরিয়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক/আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি’ এ শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে খুলনার ডুমুরিয়া উপজেলায় দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৪ মে) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।ব্র্যাকের খুলনা জেলা কো-অর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার মোঃ আইয়ুব হোসেন এর সঞ্চালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডঃ মোঃ আশরাফুল কবির,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ আবু সাঈদ সুমন, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের প্রোডিউসার সার্ভিস বিভাগের ডেপুটি ম্যানেজার ডাঃ মোঃ মারুফ উদ্দীন ও ভেটেনারি সার্জন ডাঃ হাসান মাহমুদ।প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকা প্রদান,উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে গুনগত মান সম্মত দুগ্ধ উৎপাদন আরোও বৃদ্ধি পাবে এবং দেশের দুগ্ধ শিল্প আরো উন্নত ও টেকসহ হবে।বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরোও উন্নত ও লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবেন।ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের ডেপুটি ম্যানেজার ডাঃ মারুফ উদ্দীন খামারিদের মডেল ফার্ম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে গাভী ছেড়ে পালন এবং গাভীকে ২৪ ঘন্টা পরিষ্কার পানি সরবরাহের মাধ্যমে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করার কৌশল আলোচনা করেন।প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন- পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা,কৃত্রিম প্রজনন,দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণার্থীগণ ব্র্যাক ডেইরির এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তারা ব্র্যাক ডেইরির সঙ্গে থেকে নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেন।এ সময় স্থানীয় খামারি,কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটিতে খুলনার ডুমুরিয়া উপজেলা ও বাগেরহাট সদর উপজেলার ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট