1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন, জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ব্যবসায় প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের ক্ষোভ মোহনগঞ্জে হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান কেশবপুরে ঝুঁকিপূর্ন ভবনে পাঠদান, ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান মোহনগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু মদনের খাদ্য গুদামে মিলল হিসাববহির্ভূত সাড়ে ৪৩ টন চাল, গুদাম সিলগালা সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ

অনলাইন ব্যবসায় প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের ক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক / অনলাইন ব্যবসায় প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের ক্ষো বাড়ছে বর্তমানে অনলাইন ব্যবসার প্রসার বাড়লেও এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে প্রতিদিন অসংখ্য মানুষ পণ্য অর্ডার করছেন। তবে অনেক ক্ষেত্রেই ক্রেতারা প্রতিশ্রুতি অনুযায়ী সেবা বা পণ্য পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে।
সম্প্রতি “Kitchen Ghor” নামের একটি অনলাইন পেজের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন একাধিক ক্রেতা। একজন ভুক্তভোগী জানান, তিনি প্রতিষ্ঠানটির উপর বিশ্বাস রেখে একটি ব্যাচলেট সেট অর্ডার করেন। কিন্তু অর্ডার করার পর থেকে নির্ধারিত সময় পার হলেও পণ্যের কোনো আপডেট বা ডেলিভারি পাননি বলে দাবি করেন তিনি।ভুক্তভোগীর ভাষ্য,“বিশ্বাস করে অর্ডার করেছিলাম। কিন্তু একদিনও সঠিকভাবে যোগাযোগ রাখা হয়নি, পণ্যেরও কোনো খোঁজ পাইনি। এখন মনে হচ্ছে অনলাইনে প্রতারণার শিকার হয়েছি।”এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে বিভিন্ন অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। ভোক্তাদের দাবি, অনলাইন ব্যবসায় কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হন।
বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে কেনাকাটার আগে প্রতিষ্ঠানের রিভিউ, পূর্বের ক্রেতাদের মতামত এবং যোগাযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি কোনো ধরনের প্রতারণার শিকার হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
তবে “Kitchen Ghor” কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট