1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময়

ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক /খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষতিগ্রস্তদের টাকা না দেওয়ায় বেতাগ্রাম- তালা-পাইকগাছা আঞ্চলিক মহাসড়কে বাঁক সরলীকরণের কাজ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত ভমির মালিকরা ১০ টি পয়েন্টে এ কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষ। খুলনার বেতাগ্রাম হতে কয়রা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ণ ও বাঁক সরলীকরণ কাজ ২০২০ সালে শুরু হয়। যা ২০২২ সালে শেষ হওয়ার কথা ছিলো। এছাড়াও মোট ৩৪টি বাঁকসরলী করণে জমি অধিগ্রহণ ও রাস্তা সম্প্রসারণের জন্য ৩’শ ৮৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। সব কিছু ঠিকঠাক হলেও ক্ষতিগ্রস্ত জমির মালিকরা আজও পর্যন্ত অধিগ্রহণকৃত জমির টাকা পায়নি। এমনকি তারা বলছে বারবার ডিসি অফিস সড়ক জনপদ বিভাগে টাকার জন্য ধর্ণাও দিচ্ছেন। অনেকেই বলছেন ঘুষের টাকাও দিয়েছি কিন্তু আমরা টাকা পাচ্ছিনা। শেষমেষ ৩৪ টি বাঁকের মধ্যে ১০ টি জায়গায় ক্ষতিগ্রস্তরা কাজ বন্ধ করে দিয়েছেন। যাতে চরম ভোগান্তিতে পড়েছে সর্বসাধারণ।রীতিমত পাইকগাছা উপজেলার কার্তিকের মোড় নামক স্থানে চলমান কাজের দু’পাশে বাঁশের বেড়ার সাথে লাল কাপড় টাঙ্গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তাদের কথা টাকা দেও কাজ করো।এমনিভাবে বন্ধ রয়েছে পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ১ টি, গোলাবাটিতে ১ টি, গোপালপুরে ১ টি, গজালিয়াতে ৩ টি, মৌখালীতে ১ টি এবং কয়রা উপজেলার কয়রা মদিনাবাদে ১ টি মোট ১০ টি স্থানে জেলা প্রশাসকের দপ্তর থেকে টাকা না দেয়া ও একোয়ারের টাকা না পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছেন ভুক্তভোগীরা।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, তারা দ্রুত টাকা পেতে ঘুষের টাকাও দিয়েছেন কিন্তু তাও কাজ হচ্ছেনা।ভুক্তভোগী সালাম সরদার ও লেয়াকত মোড়ল বলেন, টাকার জন্য প্রায় ডিসি অফিসে ধর্ণা দিয়েছি। কিন্তু তাতে কোন কাজ হয়নি। তাই কাজ বন্ধ করেছি।আমাদের কথা হলো,”টাকা দাও কাজ করো।সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুুল হক বলেন, প্রায় ১ হাজার জনকে চেক দেবার কথা। দেয়া হয়েছে মাত্র ৪৬ জনকে। ডিসি অফিস থেকে টাকা না দিলে আমাদের কি করার আছে? প্রয়োজনে একাজ আর করা সম্ভব হবেনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট