1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খর্নিয়া বাজারে জমজমাট গরুর হাট, নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তিতে ক্রেতারা কেশবপুর “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা তালায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ ক্যাবিং অনুষ্ঠিত। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় মঙ্গলকোট ইউনিয়ন পর্যায়ে রাখি দে প্রথম কেশবপুর নতুন মূলগ্রাম মাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান তালায় আইন-শৃঙ্খলা, ঈদ প্রস্তুতি, সমন্বয়, চামড়া বাজারজাতকরণ ও এলপিজি গ্যাস বিষয়ক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন, জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ব্যবসায় প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের ক্ষোভ মোহনগঞ্জে হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান

কেশবপুর নতুন মূলগ্রাম মাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর উপজেলার নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ মে-২৬) নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণের পরিবেশে হয়ে ওঠে উৎসবমুখর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় কতৃপক্ষ অধ্যাপক মোক্তার আলীকে ফুলে শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সদর ইউনিয়নের আমীর মাওলানা তরিকুল ইসলাম এবং ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদে সদ্য মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। বাদ মাগরিব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরও বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। তবে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর পূর্ব নির্ধারিত অন্যান্য কর্মসূচি থাকায় তিনি অনুষ্ঠানে আগেভাগেই উপস্থিত হয়ে বক্তব্য শেষে বিদায় নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট