1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ : আহত – ১৫ কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন

কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়ন থেকে ভ্যানচালক এক যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে তারেক সরদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে গৌরিঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। সে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতো। তারেক সরদার ভ্যান চালানোর পাশাপাশি পরের দিনমজুরির কাজ করে দিনাতিপাত করতো।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এলাকার রেজাউল নামে এক কৃষকের ঘাসক্ষেতে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। পুলিশের প্রাথমিক ধারণা তাকে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।লাশ উদ্ধারের বিষয়ে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা তাকে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা হত্যাকারীরা তাকে হত্যা করে ঘাস ক্ষেতে লাশ ফেলে রেখে গেছে। মরদেহের গলায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি কান দিয়ে রক্ত বের হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনাটি ক্লুলেস হওয়ায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট