1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ডচয়ন চৌধুরী/ ধর্মপাশায় ফসলি জমি থেকে অ্যাক্সক্যাভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে শ্যামল চন্দ্র দাস(৪২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদন্ডপ্রাপ্ত শ্যামল চন্দ্র দাস পার্শ্ববর্তী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার সুবল চন্দ্র দাসের ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, হাওর থেকে বর্ষার পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে-সঙ্গে এলাকার এক শ্রেণির অসাধু ব্যক্তিরা অ্যাক্সক্যাভেটর মেশিন দিয়ে উপজেলার বিভিন্ন হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা এলাকার একটি অবৈধ ইট ভাটাসহ নানা জায়গায় বিক্রি করে আসছে। এ অবস্থায় বেশ কিছু দিন ধরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকা থেকে শ্যামল চন্দ্র দাস নামে ওই ব্যক্তি অ্যক্সক্যাভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে শ্যামল চন্দ্র দাস নামে ওই ব্যক্তিকে আটক করেন এবং তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, এলাকায় এ ধরনের অবৈধ কর্মকান্ড বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট