1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

ভিক্ষা নয় কর্মে বাঁচি সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা)সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”— এই দৃঢ় প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাতক্ষীরা ইটাগাছা ‘প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টার’ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন শিক্ষার্থীর হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডঃ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আইয়ুব হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্র সমন্বয়ক আরাফাত হোসেন এবং সহকারী পরিচালক মুজাহিদুর রহমান।বক্তারা বলেন শারীরিক প্রতিবন্ধকতা আমাদের শরীরকে সীমাবদ্ধ করতে পারে, কিন্তু আমাদের স্বপ্ন ও ইচ্ছাশক্তিকে নয়। সেই জীবনের কোনো সার্থকতা নেই যা কেবল নিজের জন্য; প্রকৃত জীবন তো সেটিই যা নিঃশ্বাসের পরেও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে।আমরা চাই এমন কিছু রেখে যেতে, যেন মৃত্যুর পরও আপনাদের দোয়া এবং ভালোবাসার মাঝে নিজেকে খুঁজে পাই। আজকের এই ২৫টি কম্বল বিতরণ আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আসুন, আমরা ভিক্ষাবৃত্তিকে ‘না’ বলে আত্মনির্ভরশীল হয়ে সম্মানের সাথে বেঁচে থাকার শপথ গ্রহণ করি।২০২৪ সালের ১৫ জানুয়ারি প্রতিষ্ঠিত এই স্কুলটি সাতক্ষীরার প্রতিবন্ধী শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। কেবল ত্রাণ নয়, বরং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে এদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শীতের এই তীব্রতায় নতুন কম্বল পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।অনুষ্ঠান শেষে দেশ ও দশের কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান যেন তারা এই বিশেষ শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট