1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরা)সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি, পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের দৌহিত্র বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল-সিয়াম এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির মো. প্রিন্স মামুন, আমজাদ হোসেন, শাহিন হোসেন, আব্দুর গফফার, সৈয়দ আলী, ওমর আলী, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট্ট বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।অনুষ্ঠানে কোরআন খতম শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন নাসির উদ্দিন বাবু। ওয়াবাদ জামে মসজিদের পেশ ইমামের মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট