1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

ধর্মপাশায় শীশ মিয়া হত্যাকান্ডের বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(ভ্রাম্যমাণ প্রতিবেদক)সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাশপাড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃত উদ্ধার হওয়া শীশ মিয়া আকন্দকে (৪২) হত্যা করা হয়েছে দাবি করেছে তার পরিবার।শুক্রবার বিকেল ৩টায় ওই ইউনিয়নের গাছতলা বাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এমনটি দাবি করা হয়।এর আগে গত ২৯ ডিসেম্বর শীশ মিয়া আকন্দের বড় ভাই জসিম উদ্দিন আকন্দ বাদি হয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে সাত জনের নাম উল্লেখ করে ধর্মপাশা থানায় মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শীশ মিয়া আকন্দের পরিবারের লোকজনসহ এলাকাবাসী। শীশ মিয়া আকন্দ পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।
গত ১৪ ডিসেম্বর রাত ৮টার পর থেকে শীশ মিয়া আকন্দ নিখোঁজ ছিল। পরে ২৮ ডিসেম্বর ওই ইউনিয়নের দাসপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এর পরদিন তার বড় ভাই জসীম উদ্দিন আকন্দ বাদী হয়ে জিংলীগড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৪৫), রতন মিয়া (৪০), আকিকুর রেজা আকন্দের ছেলে সিরাজুল আকন্দ (৩৫) ও শাহীনুর আকন্দ (৩২), মৃত সুরুজ আলীর ছেলে লালধন (৪৫), গাছতলা বাজারের মৃত বাদুর আলীর ছেলে মাসুদ মিয়া (৩৯) ও রাশিদ মিয়া (৩৮) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককেই আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে শুক্রবার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন, শীশ মিয়ার স্ত্রী আসমা আক্তার, মা রেহেনা আক্তার, ছেলে শাকিমুল আকন্দ, মেয়ে সোমাইয়া আক্তার, ভাই খাইরুল ইসলাম আকন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মামুন আকন্দ।ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে৷ আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট