1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মোহনগঞ্জে সালিশ বৈঠকে হামলা, বিএনপি নেতাসহ আহত ২

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(ভ্রাম্যমাণ প্রতিবেদক)নেত্রকোনার মোহনগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্প সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মতি মিয়াসহ দুজন আহত হয়েছেন।এ ঘটনায় আহত মতি মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।আজ শনিবার সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।এরআগে গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ফেরদৌস মিয়া (৪৭) ও মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে মো. মতি মিয়া (৫২)। মতি মিয়া একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন।আর অভিযুক্তরা হলেন, উপজেলার মোবারকপুর গ্রামের তোফাজ্জল মিয়া (৪৫), তার ভাই হুমাউন মিয়া (৪০), হুমাউনের ছেলে মুগ্ধ (২৩) একই গ্রামের মো. শান্ত মিয়া (৬৫) ও আবুল হোসেন (৬৫)।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোবারকপুর এলাকায় বিআরডিবির আওতায় একটি বৈদ্যুতিক সেচ পাম্প রয়েছে। ১৫-১৬ দিন আগে সেচ পরিচালনা কমিটি ভেঙে দেওয়া হয়। কমিটিতে থাকা পূর্বের অনেক সদস্য পরিবর্তনের চেষ্টা চালায় প্রভাবশালী একটি মহল। বিষয়টি নিয়ে মতি মিয়া ও তার লোকজনের সাথে দ্বন্দ্ব বাধে তোফাজ্জলের লোকজনের সাথে। বিষয়টি আলোচনার মাধ্যমে গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে মোবারকপুর গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। বৈঠক চলাকালে হঠাৎ দেশীয় অস্ত্রসহ সালিশে হামলা চালায় তোফাজ্জলসহ তার লোকজন। এসময় ফেরদৌসের মাথায় রামদার আঘাতে গুরুতর জখম হয়। তার মাথার ক্ষতস্থানে আটটি সেলাই লেগেছে। এদিকে ফেরদৌসকে বাঁচাতে গিয়ে মতি মিয়ার হাতেও রামদার আঘাত লেগে জখম হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জল মিয়া ও হুমাউন মিয়ার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আহমেদ বলেন, সেচ পাম্প পরিচালনা কমিটি থেকে কয়েকজন সদস্যের নাম বাদ দেওয়ার কারণে আলোচনায় বিষয়টি মিমাংসার জন্য সালিশে বসেছিল স্থানীয়রা। পরে সালিশেই ওই হামলার ঘটনা ঘটে। যদিও কমিটি থেকে সদস্য বাদ দেওয়ার নিয়ম নেই। এলাকায় সবার শান্তিপূর্ণ সহাবস্থান থাকুক এটাই চাই।মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট